• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

বাংলাদেশ পাকিস্তানকেও উড়িয়ে দিল

Reporter Name / ২৫৮ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

শ্রীলংকার পর পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯৫ রানে থামিয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সম্মিলিত প্রচেষ্টায় ১৩৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। ৩৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

এদিন কক্সবাজারে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক বাংলাদেশ দল। দলের হয়ে ২৪ বলে চার বাউন্ডারিতে ৩২ রান করেন সুমাইয়া আক্তার। ৩০ বলে তিন বাউন্ডারিতে ৩১ রান করেন আরবিন। দুই বাউন্ডারিতে ২৪ রান করেন সুবর্ণা। ২৩ বলে তিন চারে ২৩ রান করেন রাবেয়া।

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তানের নারী দলটি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেন আফিয়া আসিমা ইরা।

এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রানে ১ উইকেট নেন রাবেয়া। তিনি এর আগে ব্যাট হাতে ২৩ বলে ২৩ রান করেন। ব্যাটে-বলের নৈপুণ্যে ম্যাচসেরা হন তিনি। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন রাবেয়া।

রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ফের শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category