• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

পাকিস্তানকে একহাত নিলেন আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে হারায়

Reporter Name / ২৬৯ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে কখনই টেস্ট হারেনি পাকিস্তান। কাল পর্যন্ত সেই গৌরব ছিল পাকিস্তানের। গৌরব ছিল নিজেদের মাটিতে কখনই ১০ উইকেটের বড় ব্যবধানে না হারার। রোববার রাওয়ালপিন্ডিতে সব চুরমার করে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে স্বাগতিকদের, যা কোনোভাবেই হজম হচ্ছে না দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। বাংলাদেশের বিপক্ষে এমন লজ্জাজনকভাবে হারায় উত্তরসূরিদের রীতিমতো ধুয়ে দিয়েছেন এ সাবেক অধিনায়ক।

রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৪৪৮ রান জমা করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। সুযোগ থাকার পরও ইনিংসটাকে টানেননি তারা। বরং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। সুযোগ কাজে লাগিয়ে ৫৬৫ রান জমা করে বাংলাদেশ। লিড নেয় ১১৭ রানের। যার জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় শান মাসুদের দল। বাংলাদেশের সামনে লক্ষ্যটা মোটেই ৩০ রানের, যা ১০ উইকেট হাতে রেখেই টপকে গেছে বাংলাদেশ। তখনো বাকি পুরো একটা সেশন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান তাদের একাদশে রেখেছিল ৪ পেসার। একাদশ ঘোষণা করেছিল দুদিন আগে। অন্যদিকে বাংলাদেশ তাদের একাদশে রেখেছিল দুই স্পিনার। শেষ পর্যন্ত সেটিই দারুণভাবে কাজে দিয়েছে। বাংলাদেশের জয়ের নায়ক স্পিনাররা, যা নিয়েই ম্যাচশেষে পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘১০ উইকেটের হার, এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন ওঠে। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে টেস্টজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে, সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’

দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে। যেখানে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category