• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

পাবনায় বিএনপি সমর্থকদের সংঘর্ষে গৃহবধূ নিহত

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চায়না খাতুন (৪০) নামের এক নারী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা এবং ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিকের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এই দ্বন্দ্বের জেরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন সোমবার সকালে ইসলাম প্রামাণিকের লোকজন জড়ো হলে রাজা গ্রুপের লোকজন তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও গুলি ছুড়লে শুকুর আলীর স্ত্রী চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ এই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category