• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

পিছিয়ে পড়া মিয়ামিকে হ্যাটট্রিক করে জেতালেন মেসি

Reporter Name / ৫০২ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে এমএলএস মৌসুমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন সুপারস্টার। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।

এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির এখন গোল সংখ্যা ২৯। আগের হ্যাটট্রিকটি করেছিলেন গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয়ের ম্যাচে।

৩৫ মিনিটে মেসির শটে প্রথমে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে আসে তার মৌসুমের ২৭তম গোল। তবে ৪৩ মিনিটে স্যাম সুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।

প্রথমার্ধে মিয়ামির চেয়ে অনেক বেশি আক্রমণ করে ন্যাশভিল। ১১টি শট নেয় তারা, যেখানে মিয়ামির ছিল মাত্র ৪টি। সেই ধারাবাহিকতায় যোগ হয় আরও একটি গোল। হানি মুখতারের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে জ্যাকব শ্যাফেলবার্গ গোল করে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

পিছিয়ে পড়া মিয়ামিকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মেসি। ৬২ মিনিটে অ্যান্ডি নাজারের হাতে বল লাগায় পেনাল্টি পায় মিয়ামি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। চার মিনিট পর বালতাসার রদ্রিগেজের শটে আবারও এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

৮১ মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের মাপা শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ইনজুরি টাইমের শুরুতেই তেলাস্কো সেগোভিয়া গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৫-২ এ।

এই হ্যাটট্রিকে গোল্ডেন বুট দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন মেসি। এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা স্যাম সুরিজ ও ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে।

ইন্টার মিয়ামি মৌসুম শেষ করেছে ১৯ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে। ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়ে তারা প্লে-অফে উঠেছে। ন্যাশভিল ষষ্ঠ হয়ে তাদেরই মুখোমুখি হবে প্রথম রাউন্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category