• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

পুশইন হলে কড়া ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের জেরে সীমান্তে কোনো পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে এই চুক্তিটি হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতই নেবে।

এছাড়াও প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফর সম্পর্কে ড. খলিলুর রহমান জানান, আগামী জুন মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধু দেশ চীন অথবা ভারত সফরে যেতে পারেন। যদি প্রধানমন্ত্রী চীনে সফর করেন, তবে সেখানে বহুল আলোচিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ নিয়ে বেইজিংয়ের সঙ্গে গুরুত্বসহকারে আলোচনা হবে বলেও নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category