• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

ফিফার সামনে কঠিন প্রশ্ন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ছায়ায় ২০২৬ বিশ্বকাপ

Reporter Name / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আগামী বছর অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ফিফা। কারণ, এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে সামরিক দ্বন্দ্বে জড়িত। এমন পরিস্থিতিতে ইরান দল কীভাবে যুক্তরাষ্ট্রে খেলবে, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশের সঙ্গে দ্বন্দ্ব থাকলেই তাদের খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার বিধান নেই। ফলে, ফিফার নীতিমালায় ইরানকে যুক্তরাষ্ট্রে খেলা থেকে সরানোর মতো সরাসরি কোনো বিধান নেই। যদিও বর্তমানে ইরানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে খেলোয়াড়, কর্মকর্তা বা সংশ্লিষ্টদের জন্য কিছু বিশেষ ছাড় দেওয়ার সুযোগ সেই নিষেধাজ্ঞার ভেতরেই রয়েছে।

ইরান এর আগে ২০২২ বিশ্বকাপে কাতারে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই খেলেছিল। ২০২৬ বিশ্বকাপে টানা চতুর্থবারের মতো যোগ্যতা অর্জন করেছে তারা।

আগামী বিশ্বকাপ তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র গ্রুপ ‘এ’-তে খেললেই ইরানের সব ম্যাচ মেক্সিকোতে অনুষ্ঠিত হতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ইরান মেক্সিকোতেই শেষ ষোলোর আগ পর্যন্ত খেলতে পারবে। তবে কোয়ার্টার ফাইনাল বা তার পরের ধাপে গেলে খেলতে হবে যুক্তরাষ্ট্রে।

এমন পরিস্থিতিতে ফিফা এখনো কোনো মন্তব্য করেনি। গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে এবং আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ড্রয়ের আগেই সিদ্ধান্ত নেবে।

এমন সময় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেছেন। সম্প্রতি ট্রাম্প ইরানের একটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার অনুমোদন দেন।

ফিফার প্রতিযোগিতা সংগঠক কমিটিতে কানাডা, মেক্সিকো এবং ইরানের সদস্য রয়েছেন। এই কমিটির প্রধান ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইউক্রেন ও বেলারুশকে উয়েফা টুর্নামেন্টে একই গ্রুপে রাখা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, ফিফাও এবার এমন একটি নজির অনুসরণ করতে পারে। তবে শেষ সিদ্ধান্ত ফিফা কাউন্সিল এবং ইনফান্তিনোর ওপর নির্ভর করছে।

বিশ্বকাপ ড্রয়ের সময় আগে কিছু শর্ত আরোপ করা হয়েছিল, যেখানে বলা হয়, ইউরোপ বাদে কোনো গ্রুপে একাধিক দল একই মহাদেশ থেকে থাকবে না। কিন্তু এবার রাজনৈতিক কারণে এমন আলাদা নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না, সেটাই এখন মূল প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category