• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য সাকিব আর্থিক সহায়তা দিলেন

Reporter Name / ৫০৫ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে অসংখ্য দোকান পুড়ে গেছে। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সর্বস্বান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। এবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল একাউন্টে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন দেশসেরা এই তারকা।

এতে সাকিব লিখেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আমি নিশ্চিত আপনারা সবাই বঙ্গবাজারের হৃদয়বিদারক ঘটনার কথা জানেন। যেখানে সবাই তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যা খুব কঠিন এক সময়ে হয়েছে, বিশেষ করে পবিত্র রমজানে।

টাইগারদের টেস্ট অধিনায়ক আরও লেখেন, এ কারণে আমি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার টাকা দান করছি। এর মাধ্যমে আগামীকাল ক্ষতিগ্রস্তদের ইফতার করানো হবে, যা মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত হবে।

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকা আরও লেখেন, আমরা এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের ভাই ও বোনদের সাহায্য করার জন্য সবকিছু করতে সক্ষম নাও হতে পারি। কিন্তু আমরা তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য কিছু করতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই, তাদের যেকোনো উপায়ে সাহায্য করি এবং প্রত্যেকের জন্য একটি বরকতময় রমজান নিশ্চিত করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category