• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

বরখাস্ত হলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যান

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

জর্ডানের কাছে হেরে এশিয়ান কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দলে গৃহদাহের জের ধরে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে বরখাস্ত হলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যান।

দলের ওপর কোচের নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে ছাঁটাইয়ের সুপারিশ করেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) জাতীয় দল পরিচালনা কমিটি।

জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে মারামারি করতে গিয়ে আঙুল ভাঙেন দক্ষিণ কোরিয়া অধিনায়ক সন হিউং-মিন। ক্লিন্সম্যানের দুর্বল ব্যবস্থাপনার কারণে এমন অভাবনীয় কাণ্ড ঘটেছে বলে মনে করা হয়।

৫৯ বছর বয়সি জার্মান কোচের দক্ষিণ কোরিয়া অধ্যায় শেষ হলো এক বছরেই। জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ জেতা ক্লিন্সম্যান নিজের সময়ে অন্যতম সেরা স্ট্রাইকার হলেও কোচ হিসাবে নিজেকে সেই উচ্চতায় তুলতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category