• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

বাংলাদেশের জামাল ভারতে পেশাদার গলফে পঞ্চম শিরোপা জিতলেন

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ভারতের পেশাদার গলফে পঞ্চম শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা। শনিবার ইন্ডিয়ান অয়েল সার্ভো মাস্টার্স গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

আসামের দিগবই গলফ কোর্সে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে শিরোপা নিজের করে নেন বাংলাদেশের এই গলফার।

ভারতের পিজিটিআই টুর্নামেন্টে এটা জামালের পঞ্চম শিরোপা। পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে রানার্সআপ হয়েছেন ভারতের গৌরব প্রতাপ সিং, কপিল কুমার, শচীন বৈশ্য ও দিব্যানুশ দুবে।

আসামে প্রতিটি রাউন্ডেই জামাল দারুণ খেলেছেন। প্রথম রাউন্ডে ৪টি বার্ডি করেছেন, খেলেননি কোনও বগি শট। দ্বিতীয় রাউন্ডে ছিলেন সবচেয়ে সফল। এ রাউন্ডে তিনি ৮টি বার্ডির বিপরীতে মাত্র একটি বগি শট খেলেছেন। তৃতীয় রাউন্ড অবশ্য খুব ভালো হয়নি।

তবে এদিন ৪টি বার্ডি ও ২টি বগির পাশাপাশি একটি ডাবল বগিও করেন তিনি। আর শনিবার শেষ রাউন্ডে জামাল খেলেন ৫টি বার্ডি ও ৩টি বগি শট। তারপরও সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

টুর্নামেন্টের প্রাইজমানি ৮৫ লাখ ভারতীয় রুপি। চ্যাম্পিয়ন হয়ে জামাল পাচ্ছেন ১২ লাখ ৭৫ হাজার রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category