• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম সালমান শাহ হত্যা: জিজ্ঞাসাবাদ কৌশলে জবাব দিচ্ছেন আসামি ডন, কারাগারে প্রেরণ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সহযোগিতা করব: আসিফ মাহমুদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ বাতিল করল ক্রিকেট আয়ারল্যান্ড

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে আগামী জুলাই-আগস্টে বাংলাদেশের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি, ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পূর্বের সূচি অনুযায়ী, জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের। কিন্তু শুক্রবার আয়ারল্যান্ড তাদের আগামী গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে, যেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকলেও বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজের উল্লেখ নেই। পরিবর্তে আইরিশরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় তহবিলের অভাবেই তারা সিরিজটি আয়োজন করতে পারছে না। ফলে সফরটি এখন আর হচ্ছে না বলেই ধরে নেওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category