• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলা হবে তো?

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থান মূলত ওয়ানডে দিয়ে। প্রিয় সেই সংস্কারণেই এখন নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পাশাপাশি শেষ ছয়টি ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে নয়ে নেমে যাওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। ১৪ দলের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে।

এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা চারে ও জিম্বাবুয়ে ১২ নম্বরে। প্রোটিয়ারা লড়াইয়ে না থাকায় র‌্যাংকিংয়ে শীর্ষ নয়ে থাকালেই সরাসরি বিশ্বকাপে খেলা যাবে। এখন ৮২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আটে ও ৭৬ পয়েন্ট নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ।

এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করা।

এজন্য আজ সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া উইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে র‌্যাংকিংয়ে আরও উপরে উঠতে চাই। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে চাই। আশা করি, ৩-০ করতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category