• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
ভারতে মুসলিম-দলিতদের প্রতিনিয়ত নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে: নেহা গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রাক্কালে বিহারের নতুন দাবি ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদ ইসলামের ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ পরওয়ারকে শাহে আলম: আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সাইবার নিরাপত্তায় নতুন নীতি আনছে বাংলাদেশ ব্যাংক চার মাসে রপ্তানি আয় ১৭.৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, ২০ বছর পর জিইসি বৈঠক

Reporter Name / ৫৩২ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুই দল নেতা।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া সার্ককে আরো পুনর্জীবিত করার চেষ্টা চলছে। এই বৈঠকে দুই দেশের জনগনের সম্পর্কের উন্নয়ন হবে। কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে।  এসব বিষয়ে পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।

আলী পারভেজ মালিক বলেন, আমরা সহযোগিতা করতে চাই। দুদেশ ট্রেড ভলিউম বাড়ানো, জুট, কৃষি সহযোগীতা, ওষুধ শিল্পে  সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। এতে উভয় দেশ লাভবান হবে। বাংলাদেশ সোনালী আশ জুটের জন্য বেশ পরিচিত। তাই এই দেশ থেকে আমরা পাটজাত পণ্য নিতে আগ্রহী।

তিনি জানান, বিএসটিআইয়ের সঙ্গে একটা চুক্তি সাক্ষর হয়েছে। যেখানে বলা হয় বিএসটিআই অনুমোদিত যে কোন হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে। তারা গ্রহণ করবে। আর পাকিস্তানের পিএইচএ যে হালাল সনদ দেবে তা বাংলাদেশ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category