• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

বাংলাদেশ ৭-০ গোলে হারাল বাহরাইনকে

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় বাহরাইনকে ৭-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল।

রোববার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে সি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়।

বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে।

ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ আউটে উল্লাস হয়।

পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়।

এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন। অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category