• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

বাখমুতে যে পরিস্থিতির মুখোমুখি এখন রাশিয়া, অস্ত্র সংকট

Reporter Name / ৪৬০ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩

বাখমুত থেকে এবার সেনা প্রত্যাহারের হুমকি দিলেন রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ওয়াগনার সেনাদের হতাহতের হার ক্রমাগত বাড়তে থাকাকে কারণ উল্লেখ করে রুশ সামরিক ব্লগার সিমন পেগভের নেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

প্রকাশিত এই সাক্ষাৎকারের কথা জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের কারণ হিসেবে অস্ত্র সংকট ও বিপুল হতাহতের বিষয়টি তুলে ধরেন তিনি। যত দ্রুত সম্ভব অস্ত্র পাঠাতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কাছে আহ্বান জানান প্রিগোজিন।

প্রিগোজিন বলেন, ‘প্রতিদিন হাজার হাজার লাশ কফিনে করে সেনাদের বাড়িতে পাঠাতে হচ্ছে। পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্র থাকলে এই হতাহতের সংখ্যা পাঁচ গুণ কমানো সম্ভব হতো।’

তিনি আরও বলেন, ‘যদি গোলাবারুদের ঘাটতি পূরণ না করা হয়, তাহলে আমরা সেনা প্রত্যাহার করতে বাধ্য হবো। কাপুরুষ ইঁদুরের মতো পালিয়ে যাবো না।’

টেলিগ্রামে এক অডিও বার্তায় অস্ত্র সংকটের কারণে ৯৪ জন রুশ সেনা নিহতের খবর জানান তিনি।

ওয়াগনার গ্রুপ সেনা প্রত্যাহার করলে বাখমুতের রুশ সেনাদের ফ্রন্টলাইন ভেঙ্গে পড়বে, এমন কথাও বলেছেন প্রিগোজিন। ধারাবাহিক অস্ত্র সরবরাহে রাশিয়ার অমনোযোগিতা নিয়ে আগেও অভিযোগ ছিল প্রগোজিনের।

প্রায় দশ মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। এক সময়ের ৭০ হাজার বাসিন্দার এই শহরটি এখন ধ্বংসস্তূপ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category