• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম সালমান শাহ হত্যা: জিজ্ঞাসাবাদ কৌশলে জবাব দিচ্ছেন আসামি ডন, কারাগারে প্রেরণ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সহযোগিতা করব: আসিফ মাহমুদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, কোন দলে খেলবেন তামিম?

Reporter Name / ২৩১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক, বরিশালের ম্যাচ মানেই গ্যালারি থাকত পূর্ণ। তবে বরিশাল ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের জন্য দুঃখের খবর, আগামী পাঁচ বছর বিপিএলে অংশ নেবে না বরিশাল।

আকাবাড়ি হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান বিসিবির কাছে ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার কামাল তালুকদার জানিয়েছেন, কেন তারা বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিতে চাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ভাবির গ্রামের বাড়ি বরিশালে এবং আমাদের এক পার্টনারও বরিশাল থেকে। বরিশালের ক্রিকেটপ্রেমী দর্শকদের ভালোবাসা ও সাপোর্ট ব্যবহার করে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই।’

কামাল আরো বলেন, তারা বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক হলে, দলের গঠন নিয়ে কোনো আপস করবেন না। তিনি আশাবাদী যে, ফরচুন বরিশালের মতোই তারা একটি শক্তিশালী দল তৈরি করবেন, যাতে দেশি-বিদেশি তারকা খেলোয়াড় থাকবে।

‘আমরা ফরচুন বরিশালের চেয়ে কম কিছু তৈরি করব না, ইনশাআল্লাহ। যদি আমরা দল পাই, তাহলে কোচ ও খেলোয়াড় নির্বাচনেও চমক থাকবে। আমরা পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজসহ অন্যান্য দেশ থেকে তারকা খেলোয়াড় আনার পরিকল্পনা করছি।’, এমনটাও বলেন তিনি।

গত দুই মৌসুমে ফরচুন বরিশালের নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল, যিনি দলের দুইটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২৩ আসরে বিপিএলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তামিম। কামাল তালুকদার জানিয়েছেন, তামিম রাজি থাকলে তারা তাকে নতুন দলের অংশ হিসেবে দেখতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category