• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

বিশ্বকাপ জিতেই কোহলি-রোহিত অবসরের ঘোষণা দিলেন

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

২০০৭ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক। ১৭ বছর ভারতের জার্সিতে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন রোহিত শর্মা। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান বিরাট কোহলি।

বার্বাডোজে নাটকীয় ফাইনাল শেষে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করেছে ভারত।

বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়ে ভারতের জার্সিটা যখন কোহলি তুলে রাখার সিদ্ধান্ত জানালেন তখন অনেকে ধরে নিয়েছিলেন রোহিতও একই পথে হাঁটবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তেমন কিছুই ঘটেনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ১৬ মিনিট কাটিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হাসিমুখে। সংবাদ সম্মেলনের শেষদিকে এক সাংবাদিকের অবসর নেওয়ার প্রশ্ন ছুটে গেল রোহিতের দিকে। প্রশ্ন শোনে, খানিকটা মুচকি হেসে চুপ থাকলেন। ৫-৬ সেকেন্ডের নীরবতার পর বলে দিলেন, হ্যা এটিই আমার শেষ ছিল।

ভারতের ক্রিকেটে নিজেকে আর কতদিন দেখছেন এমন প্রশ্নের জবাবে রোহিত, ‘এটি আমারও শেষ ম্যাচ ছিল। সত্যি বলতে আমি যখন থেকে খেলা শুরু করি অনেক উপভোগ করেছি। এই ফরম্যাটকে বিদায় বলার সুন্দর সময় আর হতে পারে না। আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম এবং বলতে চাই…।’

দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২৩১ রান করেছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category