• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

বিশ্ব রেকর্ড তুর্কি টেকনোফেস্টে

Reporter Name / ৪৬৩ Time View
Update : বুধবার, ৩ মে, ২০২৩

তুরস্কের প্রিমিয়ার প্রযুক্তি এবং এয়ার শো ইভেন্ট টেকনোফেস্টে দর্শকের বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। এ বছর ইভেন্টটিতে ২৫ লাখের বেশি দর্শক উপস্থিত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান টি৩ ফাউন্ডেশন।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, টেকনোফেস্টের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে টি৩ ফাউন্ডেশনের প্রতিনিধি সেলকুক বায়রাকতার স্মরণ করেন যে, আগের রেকর্ডটি হয়েছিল ২০১৯ সালে। ওই বছর তুরস্কের বৃহত্তম এই প্রযুক্তি ইভেন্টে ১৭ লাখের বেশি দর্শক হয়েছিল।

সেলকুক বায়রাকতার বলেন, এ বছর ১০ লাখের বেশি প্রতিযোগী টেকনোফেস্ট প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছিল।

ইস্তান্বুলের আতাতুর্ক বিমানবন্দরে শুরু হয়েছিল পাঁচ দিনব্যাপী এই ইভেন্ট। অনুষ্ঠানটি টি৩ ফাউন্ডেশন এবং তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

এতে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা পণ্যগুলোর জন্য এয়ার শো, ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়।

খবরে বলা হয়েছে, টেকনোফেস্ট ২০২৩-এর দ্বিতীয় সংস্করণ রাজধানী আঙ্কারায় আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category