• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

বিসিবির বুলবুল পর্ষদ বিলুপ্ত: ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ প্রতীক্ষিত রদবদল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক সংবাদ সম্মেলনে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন ‘অ্যাডহক কমিটি’ গঠন করা হয়েছে।

কেন ভেঙে দেওয়া হলো বোর্ড?

এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, গত বছর বিসিবির নির্বাচনে অনিয়ম ও অসচ্ছতার যে অভিযোগ উঠেছিল, তদন্ত কমিটির রিপোর্টে তার সত্যতা মিলেছে। তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন মোতাবেক বর্তমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।

আইসিসির অবস্থান ও আইনি প্রক্রিয়া

বোর্ড ভাঙার ফলে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইতিমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে ইমেইলের মাধ্যমে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে। এনএসসি জানিয়েছে, নির্বাচনের অনিয়ম এবং নতুন অ্যাডহক কমিটির সদস্যদের তালিকাও আইসিসির কাছে পাঠানো হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করছে এনএসসি।

১১ সদস্যের অ্যাডহক কমিটি (একনজরে)

তিন মাস মেয়াদী এই নতুন কমিটিতে সাবেক ক্রিকেটার, আইনজীবী ও ব্যবসায়ী ব্যক্তিত্বদের সমন্বয় ঘটানো হয়েছে:

  • সভাপতি: তামিম ইকবাল।

  • সদস্যবৃন্দ: ১. ব্যারিস্টার রাশনা ইমাম ২. মির্জা ইয়াসির আব্বাস ৩. সৈয়দ ইব্রাহিম আহমেদ ৪. ইসরাফিল খসরু ৫. মিনহাজুল আবেদীন নান্নু ৬. আতহার আলী খান ৭. তানজিল চৌধুরী ৮. সালমান ইস্পাহানি ৯. রফিকুল ইসলাম ১০. ফাহিম সিনহা

নতুন কমিটির লক্ষ্য

তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে বিসিবির গঠনতন্ত্র সংশোধন করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। এছাড়া স্থবির হয়ে পড়া ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ ও জেলা পর্যায়ের লিগগুলো পুনরায় সচল করাই হবে তাদের প্রাথমিক চ্যালেঞ্জ।

সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে বিসিবির দায়িত্ব আসায় ক্রিকেট অঙ্গনে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, মাঠের পর মাঠের বাইরের এই নতুন ইনিংসে তামিম কতটা সফল হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category