• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ হ্রাস: হুমকিতে পরিবার পরিকল্পনা ১০ বছর পর রিজার্ভ চুরির খসড়া চার্জশিট: ড. আতিউরসহ অভিযুক্ত ৬৪ পাচারের আট লাখ কোটি টাকা ফেরানোর জটিল সমীকরণ চীনে ১২ হাজার ডিগ্রি বাতিল, অগ্রাধিকার পাচ্ছে এআই শিক্ষা বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাংকে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ব্যাংকে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে। গত তিন কার্য দিবসে ডলারের দাম ব্যাংকগুলোতে গড়ে ৬০ পয়সা বেড়েছে। গত মঙ্গলবার ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল গড়ে ১২২ টাকা ১০ পয়সা। রোববার তা বেড়ে ১২২ টাকা ৮০ পয়সায় ওঠেছে। তবে এদিন কোন কোন ব্যাংকে ডলারের দাম সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছে। সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। যে কারণে এর দাম বাড়ছে।

এদিকে রোববার আন্ত:ব্যাংকেও ডলারের দাম কিছুটা বেড়েছে। এদন আন্ত:ব্যাংকে প্রতি ডলার সর্বনিম্ম ১২২ টাকা ৫৫ পয়সা ও সর্বোচ্চ ১২২ টাকা ৭০ পয়সা দরে। গড় দাম ছিল ১২২ টাকা ৬৩ পয়সা। এর আগে গত বৃহস্পতিবার আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৬০ পয়সা।

এর আগে গত কয়েক মাস ধরে ডলারের দাম নিম্মমুখী ছিল। কেন্দ্রীয় ব্যাংককে বাজার থেকে ডলার কিনে এর দাম ধরে রাখতে হয়েছে। গত সপ্তাহের শেষ দিকে এসে ডলারের দাম বাড়তে শুরু করে।

গত আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয় কম এসেছে। এ কারণে রপ্তানি খাতে ডলারের জোগান কমেছে। তবে রেমিটেন্স বেড়েছে। পাশাপাশি আমদানিও বেড়েছে। এ কারণে ডলারের চাহিদা বেড়েছে। ফলে দামও কিছুটা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category