• বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ব্রাজিলকে ৮ উইকেটে হারাল আর্জেন্টিনা

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের পাশাপাশি ক্রিকেটের ময়দানেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে ক্রিকেটে ব্রাজিলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

বুয়েন্স আইরেসে গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৮ উইকেটে পরাজিত করেছে আর্জেন্টিনা। আগে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ১৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা।  দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা।

উভয় দলই ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করেছে। ২৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা যেখানে ১৭টি জয় পেয়েছে, সেখানে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪টি। পাঁচ ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম লড়াই, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ব্রাজিলের পক্ষে লড়াকু ইনিংস খেলেন শুধু ওপেনার লুইস মোরাইস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ বলে ৫১ রান করেন তিনি। ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। দলের আর কোনো খেলোয়াড় দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসি, ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। অগাস্টিন রিভেরো ১৮ রানে নেন ২ উইকেট।

রান তাড়ায় আর্জেন্টাইন অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন চমৎকার ফিফটি করেন। ৭ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। এছাড়া আলেজান্দ্রো ফার্গুসন ২৩ ও অ্যালান কির্সবম করেন ১৭ রান। একই মাঠে আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category