• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী

ব্রাজিলের তারকা ৫৮ বছর বয়সে ফুটবলে ফিরছেন

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

রোমারিও ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি। তিনি ২০০৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। এখন তার বয়স ৫৮ বছর। বুড়ো বয়সেও পেশাদার ফুটবলে ফিরছেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যানুসারে নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতেই মাঠে ফিরছেন রোমারিও। তার ছেলে রোমারিনিওর বয়ষ ৩০ বছর। তিনি খেলেন রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকার হয়ে। সেখানেই একসঙ্গে দেখা যাবে বাবা-ছেলেকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মাঠে ফিরতে ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি-আ টু’তে নাম নিবন্ধন করিয়েছেন রোমারিও। ছেলের সাথে তিনি হয়তো কয়েকটি ম্যাচ খেলবেন।

বুড়ো বয়সে মাঠে ফেরা নিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘খুব কম অ্যাথলেট এবং ফুটবলারই নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণের সুযোগ পায়। আমার বয়স ৫৮ বছর হলেও এখনো বেশ ভালো বোধ করছি। খেলার জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলেই মনে করি।’

২০০৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসরে যাওয়ার আগে ২৩ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ৭০টি ম্যাচ খেলে ৫৫টি গোল করেছেন। ক্লাব ফুটবলসহ সবমিলে ১০০০-এর বেশি গোল করেছেন রোমারিও। তিনি ক্লাব ফুটবলে বার্সেলোনা, ফ্ল্যামেঙ্গো, ভাসকো দা গামা ও পিএসভিতেও খেলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category