• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
৭ মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু: দায় কার, রাষ্ট্রের না সমাজের? সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ১০ অমুসলিম দেশ একীভূত পাঁচ ব্যাংকে ৭৫ হাজার আবেদন: ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ কেন বলিউড ছাড়েন মালিনী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি

ভুটানি লিগে ২২-০ ব্যাবধানে ঋতুপর্ণাদের জয়, সাবিনার ৭ গোল

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি’র কাছে ২২-০ গোলে বিধ্বস্ত হয়েছে ফুটসিলিং এএফসি। সর্বাধিক ৭ গোল করে ম্যাচে সেরা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।

পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া করেছেন ১৯ গোল। সর্বাধিক সাবিনার ৭ গোলের সঙ্গে ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার ৪টি ও মনিকার গোল সংখ্যা দু’টি। প্রথমার্ধে ঋতুপর্ণাদের দল ১১-০ গোলে এগিয়ে ছিল।

খেলার শুরু থেকেই অপ্রতিরোধ্য পারো এফসি’কে আটকাতে হিমশিম খায় ফুটসিলিং। সাবিনা-ঋতুর্পণাদের আক্রমণে ভেঙে পড়ে তাদের রক্ষণ। প্রথমার্ধে ১১ গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আক্রমণের ধার অব্যাহত রেখে ২২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।

পারো এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category