• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ভুয়া চিকিৎসক গ্রেপ্তার ঢাকা মেডিকেল থেকে

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে মুনিয়া রোজা (২৫)। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বলেন, গত বুধবার মেডিসিন বিভাগের আইসিইউ থেকে এক নার্সের মুঠোফোন চুরি হয়। এ ঘটনায় হাসপাতালে নজরদারি বাড়ানো হয়। এর মধ্যে গতকাল শনিবার চিকিৎসক পরিচয় দিয়ে মুনিয়া রোজাকে হাসপাতালে ঘোরাফেরা করতে দেখা যায়। কর্তব্যরত চিকিৎসকদের বিষয়টি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে মুনিয়া রোজা নিজেকে গাইনি বিভাগের চিকিৎসক পরিচয় দেন। কিন্তু গাইনি বিভাগে নিয়ে গেলে কেউ তাঁকে চিনতে পারেননি। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তাঁর পরিচয়পত্রটি ভুয়া।

মুনিয়া রোজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আনসারের প্লাটুন কমান্ডার বলেন, নিউমার্কেট থেকে পরিচয়পত্র ও চিকিৎসকের অ্যাপ্রোন কিনেছিলেন মুনিয়া। আর মিটফোর্ড থেকে কিনেছেন স্টেথেস্কোপ। তাঁর বিরুদ্ধে হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ড মাস্টার জিল্লুর বাদী হয়ে মামলা করেন।

গাইনি বিভাগের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, তিনি (মুনিয়া) চিকিৎসক নন, একজন প্রতারক।

জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক সানরুল হক বলেন, এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মুনিয়া রোজার বাড়ি চাঁদপুর সদরে, তবে বংশালে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category