• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা ৫০ কোটি টাকার বেশি ঋণে ৪২ শতাংশ খেলাপি শিল্পকলায় রুনা লায়লার একক সঙ্গীতানুষ্ঠান বেআইনি রাজসাক্ষী বানানোর তদন্তে চার মাসেও মেলেনি রিপোর্ট যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মেসিই বিশ্বকাপের সেরা

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফিফার গোল্ডেন বল স্পেনের বিশ^কাপজয়ী মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে ঠিকই, তবে পরিসংখ্যান আর ভক্তদের রায়ে এই মুকুট জিতে নিয়েছেন লিওনেল মেসি। ফাইনালে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও আসরজুড়ে ফুটবলের জাদু দেখিয়েছেন এই ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন।

ফিফার অফিশিয়াল রায়ের বাইরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) এবং জনপ্রিয় ফুটবল পোর্টাল ট্রান্সফারমার্কেটের চোখে তিনিই হয়েছেন টুর্নামেন্টের অবিসংবাদিত সেরা খেলোয়াড়।

স্পেনের কাছে ১-০ গোলে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টজুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছিলেন মেসি। ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট, সব মিলিয়ে ১২টি সরাসরি গোল অবদান রেখে তিনি প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা। কেবল আবেগ বা জনপ্রিয়তার বিচারে নয়, ৮.৭০ এর আকাশচুম্বী ম্যাচ রেটিং এবং নিখাদ তথ্যের ওপর ভিত্তি করে আইএফএফএইচএস তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। নকআউট পর্বে সর্বাধিক গোলে অবদান, সবচেয়ে বেশি ড্রিবল এবং ১৭টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার অনন্য ইতিহাসের সুবাদেই আইএফএফএইচএস মতে গোল্ডেন বলের মুকুট মেসিরই। দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে ৮.০৫ রেটিং নিয়ে। ৭.০৭ রেটিং নিয়ে তৃতীয় মার্ক কুকুরেয়া। তার স্বদেশি রদ্রি আইএফএফএইচএস সেরা দশেই নেই।

ফিফার অফিশিয়াল পুরস্কারগুলো অবশ্য পুরোপুরি দখলে রেখেছে চ্যাম্পিয়ন স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা বিশ্বজয়ী দলের চালিকাশক্তি রদ্রি জেতেন টুর্নামেন্টসেরার পুরস্কার, যেখানে আইএফএফএইচএস-এর চোখে তিনি ছিলেন কেবল সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। গোলরক্ষকের তালিকার অবশ্য তাদের আর ফিফার কমন নাম, উনাই সিমোন।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লামিন ইয়ামাল নজর কেড়েছিলেন সেরা তরুণের দৌড়ে। আইএফএফএইচএস-এর মতে সেরা তরুণের পুরস্কারটি এই ১৯ বছর বয়সী বিস্ময় বালকের। যদিও ফিফার অফিশিয়াল পুরস্কারটি ওঠে তারই সতীর্থ ও তার সমবয়সী ডিফেন্ডার পাউ কুবারসির হাতে।

এদিকে ফুটবলপ্রেমীদের রায়েও বাজিমাত করেছেন এলএমটেন। জনপ্রিয় ফুটবল পোর্টাল ট্রান্সফারমার্কেটের ফ্যান ভোটে ৩৬.৮ শতাংশ সমর্থন পেয়ে তিনি জিতে নিয়েছেন ভক্তদের রায়ে টুর্নামেন্টসেরার এই বিশেষ সম্মাননা। এই ভোটিংয়ে মেসির ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে ছিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (২৫.৬%)। যিনি টুর্নামেন্টে দুর্দান্ত খেলে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন। আর তালিকার তৃতীয় স্থানে থেকে সবার নজর কেড়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (৮.৩%)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category