• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

মেসির পছন্দের গোলের শিল্পকর্ম নিলামে, বিক্রি হলো আকাশচুম্বি দামে

Reporter Name / ২৯১ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সম্প্রতি পেশাদার ক্যারিয়ারে করা নিজের সেরা গোলটি বেছে নিয়েছিলেন লিওনেল মেসি। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সেই গোলটিকে ডিজিটাল শিল্পকর্মে রূপ দেন তুর্কি বংশোদ্ভূত আমেরিকান শিল্পী রেফিক আনাদোল। ‘অ্যা গোল ইন লাইফ’ নামে শিল্পকর্মটি গত ১২ জুলাই নিলামে তোলার পর ১০ দিন পর মোটা অঙ্কের অর্থের বিনিমিয়ে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের নিলাম প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’-এর তোলা নিলামে আর্জেন্টাইন মহাতারকা মেসির গোলের চিত্রকর্মটি ১৮ লাখ ৭০ হাজারে ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি ৭৯ লাখ টাকা। তবে চিত্রকর্মটি কে বা কোন প্রতিষ্ঠান ক্রয় করেছে সেটি খোলাসা করা হয়নি।

ছবি বিক্রির অর্থ অবশ্য মেসি বা শিল্পীর পকেটে যাচ্ছে না। আগেই জানানো হয়েছিল, নিলাম থেকে প্রাপ্ত অর্থ ইন্টার মায়ামির ফাউন্ডেশনে দান করা হবে। ফাউন্ডেশনটি বিভিন্ন দাতব্য কাজে অর্থ ব্যয় করে থাকে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, এল সালভাদর, হন্ডুরাস ও হাইতিতে শিক্ষার প্রসারে ইউনিসেফের সঙ্গে যৌথ অংশীদারত্বে বিভিন্ন কর্মসূচি।

এআই ব্যবহার করে আঁকা ছবির জাদুঘর‘ডেটাল্যান্ড’ এর সহ-প্রতিষ্ঠাতা রেফিক আনাদোল যুক্তরাষ্ট্রে নিজের নামেই একটি স্টুডিও বানিয়েছেন। সেখানেই বিভিন্ন যন্ত্র ও এআই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বখ্যাত এই শিল্পী কয়েক সপ্তাহ সময় নিয়ে মেসির পছন্দের গোলটির ত্রিমাত্রিক রূপ দেন।

নিলামের আগে ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বখ্যাত এই শিল্পী, তার ইচ্ছা হলো এই শিল্পকর্ম যেন কোনো ব্যক্তির হাতে গিয়ে হারিয়ে না যায়। মানে, কোনো ব্যক্তির সংগ্রহশালাতে-ই যেন শুধু পড়ে না থাকে শিল্পকর্মটি। আনাদোলের যুক্তি, ‘এটা শুধু দুজন ব্যক্তির মাঝে সংযোগ নয়, এটা দুটি বিভাগের মাঝে সংলাপও। শিল্পীর সঙ্গে শিল্পীর সাক্ষাৎ নয়, খেলার সঙ্গে শিল্পের সাক্ষাৎ। এ কারণেই এটা এত সতেজ ও শক্তিশালী।’

এর আগে গত মে মাসে পেশাদার ক্যারিয়ারে করা সাড়ে আটশ’র বেশি গোল থেকে নিজের সেরা গোলটি বেছে নিয়েছিলেন মেসি। সে সময় এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন, ২০০৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে জাভি হার্নান্দেজের ক্রস থেকে হেডে করা গোলটিই সবচেয়ে প্রিয় তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category