• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

যমুনা নদীর পানির উচ্চতা ভারতে ৪৫ বছরের রেকর্ড ভাঙল

Reporter Name / ৩৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ভারতের দিল্লি অঙ্গরাজ্যে যমুনা নদীর পানির উচ্চতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় (প্রায় ৬৮১ ফুট) প্রবাহিত হচ্ছে।

চলতি বর্ষা মৌসুমে তুমুল বৃষ্টিপাতে ভারতের উত্তরাঞ্চলের জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দিল্লির উত্তরাঞ্চলে তলিয়ে আছে প্রধান সড়কগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত যাতায়াতব্যবস্থা। পূর্বের দিকে এগিয়ে চলছে পানি। ইতোমধ্যে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিচু অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাতিনি কুন্দ বাঁধ খুলে দেওয়ায় বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করতে পারে।

সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানার হাতিনিকুন্দ বাঁধ দিয়ে কিছু পানি বের করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। যাতে যমুনার পানির উচ্চতা আর না বাড়ে।

এর আগে ১৯৭৮ সালের বন্যার সময় যমুনার পানির স্তর বেড়ে হয়েছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। টানা বর্ষণের কারণে যমুনার পানির স্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category