• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

যা বলল যুক্তরাষ্ট্র বিরোধীদলীয় নেতাকর্মী গ্রেফতারের বিষয়ে

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। আবারও সব পক্ষকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি।

সোমবার (৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলারের কাছে প্রশ্ন করা হয়- বাংলাদেশ সরকার বিরোধী দলীয় প্রায় ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত ছয় দিনে জেলে থাকা বিরোধী দলীয় ৩ নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেফতার করা হচ্ছে। বিএনপিসহ অনেক দল নির্বাচন বয়কট করেছে- এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী?

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব।

তিনি আরও বলেন, আগেও বলেছি এবং এখন বলছি আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা দেশটির জনগণেরও চাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category