• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
ভারতে মুসলিম-দলিতদের প্রতিনিয়ত নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে: নেহা গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রাক্কালে বিহারের নতুন দাবি ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদ ইসলামের ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ পরওয়ারকে শাহে আলম: আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন সাইবার নিরাপত্তায় নতুন নীতি আনছে বাংলাদেশ ব্যাংক চার মাসে রপ্তানি আয় ১৭.৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব জানান, বাংলাদেশ ইতোমধ্যে ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজের অবস্থানপত্র পাঠিয়েছে এবং ২৬ জুলাই আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে ইউএসটিআর ২৯ জুলাই দিন নির্ধারণ করেছে। আলোচনা হবে ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের দপ্তরে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে, যদি আলোচনা সরাসরি হয়। তবে ভার্চুয়ালি আলোচনার সম্ভাবনাও রয়েছে।

এই চূড়ান্ত আলোচনায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারকও দলের সঙ্গে থাকতে পারেন, তবে তারা কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকবেন-সরকারি আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন সচিব।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ বিদ্যমান শুল্ক হার কমাতে পারে, এমন আশাবাদ রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাপানকে ১৫ শতাংশ, ইন্দোনেশিয়াকে ১৯ শতাংশ, ভিয়েতনামকে ২০ শতাংশ এবং ফিলিপাইনকে ১৯ শতাংশ হারে শুল্ক সুবিধা দিয়েছে। তাই বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান এবং অন্যান্য কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে। এর অংশ হিসেবে ২০ জুলাই যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তিও সম্পন্ন করেছে বাংলাদেশ।
সচিব বলেন, ‘ইউএসটিআর-এর সঙ্গে আলোচনা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়েছে। আশা করছি, এ দফার আলোচনার মাধ্যমে আমাদের জন্য বাস্তবসম্মত এবং লাভজনক সিদ্ধান্ত আসবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category