• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
লবণের রাজত্বে বিপন্ন জীবন: তৃষ্ণার্ত উপকূলে এক কলস পানির যুদ্ধ অলিগলি পেরিয়ে মূল সড়কে রাজত্ব: অনিয়ন্ত্রিত যন্ত্রযানের কবলে বিপন্ন জননিরাপত্তা ও অর্থনীতি পাম্পে হাহাকার, অথচ উপচে পড়ছে ডিপো: দেশীয় প্রতিষ্ঠানের অকটেন নিচ্ছে না সরকার মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের

‘যুক্তরাষ্ট্রে ফিরে যান, সীমা লঙ্ঘন করেছেন’

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজ দেশে ফিরে যেতে বললেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নাজমুল লেখেন, ‘আমরা আপনার কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন, আপনি বাংলাদেশে ইতোমধ্যে আপনার সীমা লঙ্ঘন করেছেন। মনে রাখবেন, এটি ১৯৭৫ সাল নয়, এটি ২০২৩।

 

এখন আমাদের জনগণ অনেক ঐক্যবদ্ধ ও আপনাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সচেতন। দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যান।’

এদিকে, পিটার হাসকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাস্তবতা হলো তাদের কোনো অধিকার নেই। সুতরাং দে মাস্ট বি কোয়াইট। তারা চুপ করে থাকবে। আমি যেটা

বললাম, তাদের ভিসানীতি দেখে দিনের শেষে কিন্তু তারাই লজ্জিত হবে। আর হিউম্যান রাইটসের কথা, যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের হিউম্যান রাইটস অনেক বেশি। যে দেশে প্রতিদিন পুলিশ কালো লোকদের গুলি করে মারছে। এগুলো কি আমরা চোখে দেখি না? তাই আমাদের এখন উচিত তাদের ইগনোর করা এবং তাদের যে রাষ্ট্রদূত এগুলো কথা বলছে তাকে বের করে দেওয়া।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category