• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
চীনে ১২ হাজার ডিগ্রি বাতিল, অগ্রাধিকার পাচ্ছে এআই শিক্ষা বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি

রাজধানীর পাম্পে জ্বালানি সংকট

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ঈদের ছুটিতে ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর ফলে তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গাড়িচালকরা।

জ্বালানির খোঁজে চালকদের এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে দেখা গেছে। অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেসব পাম্পে তেলের সরবরাহ রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কারণে টানা দুই দিন সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এর আগে, রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজে সতর্ক করে জানিয়েছিল যে, ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে সারা দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category