• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

রাশিয়া ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভয়াবহ হামলা

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনীয় হামলার ২৪ ঘণ্টা না পেরতেই দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্স, আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের বহু লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা করেছে।

দেশটির বিমান বাহিনী বলেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা এবং মাইকোলাইভ, দোনেৎস্ক, খেরসন, জাপোরিঝিয়া এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলগুলো রাশিয়ান ড্রোন হামলার হুমকির মধ্যে রয়েছে।

এছাড়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে।

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেন, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত রয়েছে। বেশ কয়েক দফায় রাশিয়ার এই আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে।

রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এসব হামলার রিপোর্ট যাচাই করতে পারেনি বলে জানিয়েছে আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category