• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

রেজা কিবরিয়া ইসিকে চিঠি দিয়ে নূরের বিষয়ে যে অনুরোধ করলেন

Reporter Name / ৪১২ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ কোন্দল ও নিজেকে বহিষ্কার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ড. রেজা কিবরিয়া। দলটির আহ্বায়ক দাবি করে দেওয়া ওই চিঠিতে তাকে বহিষ্কার প্রক্রিয়া এবং নুরুল হক নূর ও তার পরিবারের সদস্যদের সম্পদ তদন্তের অনুরোধ জানান। একই সঙ্গে নুরুল হক নূরের দেওয়া তথ্য আমলে না নেওয়ার কথা বলা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে এ চিঠি দেন তিনি। তার পক্ষে কয়েকজনের একটি প্রতিনিধি দল ইসির চিঠি প্রাপ্তি শাখায় এ চিঠি পৌঁছে দেন।

এ চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমরা একটি চিঠি পেয়েছি। আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানাননি তিনি। তবে চিঠির বিষয়ে যোগাযোগ করে মন্তব্য করতে রাজি হননি ড. রেজা কিবরিয়া।

ইসিতে দেওয়া চিঠিতে নিজের বহিষ্কার প্রক্রিয়াকে অবৈধ দাবি করেন ড. রেজা কিবরিয়া। তাকে বহিষ্কার প্রক্রিয়া নিয়ে দলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করেন। তাকে কোন প্রক্রিয়ায় বহিষ্কার করা হয়েছে এবং সেই বিষয়ে গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যের বিবরণও চিঠিতে উল্লে­খ করেন।

চিঠিতে তাকে দল থেকে অন্যায়ভাবে বহিষ্কার করার বিষয়ে দলের সদস্য সচিব নুরুল হক নূরের জমা দেওয়া সব ধরনের দলিল বা রেজুলেশন উপেক্ষা করার অনুরোধ করেন। নির্বাচন কমিশনে গণঅধিকার পরিষদের নিবন্ধন পাওয়ার বিষয়ে যোগাযোগ করার জন্য দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অফিস কো-অর্ডিনেটর শাহাবুদ্দিন শুভর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category