• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

শরীরে ভিটামিন ‘সি’র অভাব যে ৭ লক্ষণে বুঝবেন

Reporter Name / ৩৯৮ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ভিটামিন সি’য়ের ঘাটতির কারণে শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রোজ ৯০ গ্রাম আর নারীদের জন্য দৈনিক ৭৫ গ্রাম ভিটামিন সি প্রয়োজন হয়।

মানব দেহে ভিটামিন সি’য়ের অনেক কাজ। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ভিটামিন। সুস্থ দাঁতের মাড়ির জন্য এই ভিটামিন খুবই প্রয়োজন। রক্তের গ্লকোজ নিয়ন্ত্রণ, পোড়া এবং ক্ষত থেকে দ্রুত আরোগ্যের চিকিৎসায় চিকিৎসকরা ভিটামিন সি ব্যবহার করেন। এছাড়া অ্যাজমা, একজিমা ইত্যাদি অসুখেও ভিটামিন সি উপকারে আসে।

ভিটামিন সি’য়ের অভাবে শরীরে যেসব উপসর্গ দেখা দেয়:

ভিটামিন সি’য়ের অভাবে ত্বকের মসৃণভাব হারায়, মাড়ি ফুলে যাওয়া এবং হঠাৎ ব্যথা অনুভূত হওয়া, ত্বকে গোটা সৃষ্টি হয় ভিটামিন সি’য়ের অভাবে, সামান্য আঘাতেই শরীরের কোনো অংশে রক্ত জমে গেলে বুঝবেন ভিটামিন সি ঘাটতিতে আছেন আপনি, হাত পায়ের নখেও এই ভিটামিনের ঘাটতি ধরা পড়ে। নখের আকৃতি চামচের মতো হয়ে গেলে বুঝবেন ভিটামিন সি’য়ের অভাব রয়েছে শরীরে।

ভিটামিন সি’য়ের অভাব পূরণে কী খাবেন

কাঁচা ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে। পেয়ারা, পেঁপে, কমলালেবু, ধনিয়া, ব্রকলি, ক্যাপ্সিকাম, কমলা, লিচু, লেবু, স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন সি রয়েছে। রোজ টাটকা ফল ও সবজি খাওয়ার মাধ্যমেই ভিটামিন সি’য়ের চাহিদা মেটানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category