• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

সরকারি প্রাথমিকে সংগীত শিক্ষকসহ দুই পদ বাতিলের সিদ্ধান্ত

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। কয়েকটি সংগঠন এ নিয়ে আপত্তি তোলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এ বিষয়ে রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করেছে। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ থাকছে না।’

এর আগে গত ২৮ আগস্ট জারি করা গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য দুটি নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category