• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গুমের বিষয়ে যদি সমাধান সংসদে করতে পারতেন, তাহলে আমাদের লং মার্চে যেতে হতো না। সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে। সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অন্ধ হয়ে আট দফা দাবি পড়তে সক্ষম না হলে সরকারকে শিক্ষিত করতে ১১ দলীয় ঐক্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

লড়াইটা অনেক আগেই শুরু হয়েছে জানিয়ে পাটওয়ারী বলেন, এই লড়াইটা বাংলাতে শহীদ তিতুমিরের লড়াই, হাজি শরীয়তুল্লাহর লড়াই, বাংলাদেশে মওলানা ভাসানীর লড়াই, সেই লড়াইয়ের একজন অংশীজন হিসেবে আজকে আমরা এখানে লংমার্চের ঐতিহাসিক আমাদের যাত্রার জাতীয় সংসদের সামনে উপস্থিত হয়েছি।

সরকার গুমের সংসদে কালো আইন পাশ করেছে মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এর প্রতিবাদে আমাদের ১১ দলীয় জোট ও বিরোধী দলীয় নেতারা সংসদে কালো কাপড় বেঁধে ‘কালো দিবস’ পালন করেছেন। একই সঙ্গে সংসদ থেকে ওয়াকআউট করে সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, আজকের মিছিল রংপুরের উদ্দেশে শুরু হয়েছে। আজাদির মিছিল সিলেট যাবে। আজাদির মিছিল বাংলাদেশের প্রতিটি ঘরে যাবে। লক্ষ-কোটি জনতা আবার রাজপথে বেরিয়ে এসে নতুন করে বলবে, শেখ হাসিনা তুমি বিদায় হয়েছ, তোমার পথে তারেক রহমান রওয়ানা দিয়েছে। তারেক তুমি কবে যাবে, বাংলাদেশ মুক্তি পাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category