• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

‘ সাকিবের অবসর দেশের মাঠেই হতে পারে’

Reporter Name / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

গত মাসে ভারত সফরে গিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে খেলেই ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইচ্ছে সাকিবের।

এ ব্যাপারে সোমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘হ্যাঁ’ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেওয়ার।

এর আগে গেল বৃহস্পতিবার সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

মোহাম্মদপুর থানার একটি মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের টিকিট নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়া সাকিবকে। সেই মামলায় গ্রেফতার হওয়ার আতঙ্কে দেশে ফেরা নিয়ে দুশিন্তায় আছেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category