• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

সাত ধাপে সোনার দাম কত কমল?

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

দেশে সোনার দাম দফায় দফায় কমছে। গত ২১ এপ্রিল শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। এরপর ২৩ এপ্রিল থেকে দাম কমা শুরু হয়। টানা সাত দফায় সোনার দাম কমেছে।

এই সময়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম আট হাজার ৩৮৭ টাকা কমেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দফায় দফায় দাম বেড়ে গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। ওইদিন বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি তিন হাজার ১৩৮ টাকা কমিয়ে দাম হয়েছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা।

মঙ্গলবার কমেছে সপ্তম ধাপে। এদিন বিকাল ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১১ হাজার ৪১ টাকায় দাঁড়িয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা।

গত রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, গত বুধবার (২৪ এপ্রিল) এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা এবং গত মঙ্গলবার (২৩ এপ্রিল) এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা।

৩০ এপ্রিল থেকে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়ছে ১ লাখ ৬ হাজার ২ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯০ হাজার ৮৬৩ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৫৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category