• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেললেন শোয়েব!

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বিচ্ছেদের গুঞ্জনের কারণে গত বছর বেশ কয়েকবারই সংবাদের শিরোনাম হয়েছেন তারকা দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। সম্প্রতি শোয়েবের ইনস্টাগ্রাম ‘বায়ো’ পরিবর্তনের পর তাদের বিচ্ছেদের গুঞ্জন আবারও জোরালো হয়ে উঠেছে।

বেশ কিছু দিন ধরেই নাকি শোয়েব-সানিয়াকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এতদিন ইনস্টাগ্রাম ‘বায়ো’তে শোয়েব নিজের পরিচয় দিতেন ‘একজন সুপারউইমেন সানিয়া মির্জার স্বামী’ বলে। কিন্তু এই পরিচয়টা এখন আর নেই। তার বদলে শোয়েব লিখেছেন— ‘লিভ আনব্রোকেন’।

এ ছাড়া নিজের অ্যাথলেট পরিচয় এবং সন্তানের বাবার পরিচয় আগেও ছিল, এখনো আছে। শুধু সানিয়া মির্জার নাম মুছে ফেলেছেন শোয়েব, যা দেখে অনেকের ধারণা— দুজনের সম্পর্ক হয়তো এরই মধ্যে ভেঙে গেছে।

২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১৮ সালে ইজহান মির্জা মালিক নামে এক পুত্রসন্তানের জন্ম দেন এ দম্পতি।

বিয়ের প্রায় ১২ বছর পর গত বছরের নভেম্বরে এই দম্পতির বিচ্ছেদের  গুঞ্জন ওঠে। বেশ কয়েকটি ঘটনার সূত্র ধরে ভক্তরা তাদের বিচ্ছেদের ব্যাপারে আলোচনা তোলেন।

তবে এখন নেটিজেনদের মতে, সব পরিচয় আগের মতো থাকলেও স্বামী পরিচয় আড়াল করাটা ইঙ্গিতপূর্ণ। দীর্ঘদিন ধরে শোয়েব-সানিয়াকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করলে স্ত্রী সানিয়ার সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন না শোয়েব। দুজন যে আলাদা থাকছেন, সেটি অনেকটাই নিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category