• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা, সংসদে হাসনাত

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রী, ছেলে, ভাগ্নি ও অন্যান্য স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কিনা, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। বিকাল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

তিনি বলেন, নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনও কোনও এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তার অভিযোগ।

কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি জানতে চান, ডিলার নিয়োগে এই অনিয়ম সুপরিকল্পিত ছিল কিনা এবং নিয়োগগুলো আবার পর্যালোচনা করা হবে কিনা। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেওয়া ছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছিল, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই যেন ডিলার নির্বাচন করা হয়।

তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে।

পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে।

মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের সইসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনও একজন ব্যক্তির একক সইয়ে এসব প্রস্তাব পাঠানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category