• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

সিরিজ নিশ্চিত টাইগারদের, শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে

Reporter Name / ৫২৫ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭৪ রানের পুঁজি নিয়ে দারুণ বোলিংয়ে ৫ রানের অবিশ্বাস্য জয় পায় টাইগাররা।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

গত মার্চে বাংলাদেশ সফরে এসেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় আয়ারল্যান্ড। সেবারও সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাংলাদেশ রেকর্ড ৩৪৯ রান করেও সেই দিন বৃষ্টির কারণে জয় বঞ্চিত হয়।

রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে  আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে  সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল।

৪৫ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৭ রান করেন মেহেদি হাসান মিরাজ। ৩৫ রান করে করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানে ফেরেন স্টেফেন ডোহানি। এরপর অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার পল স্টারলিং।

তাদের এই জুটিই দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। জুটির বিচ্ছেদ ঘটান পেস বোলার এবাদত হোসেন। তার শিকার হয়ে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি ৭৮ বলে ৫৩ রান করে ফেরেন।

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া পল স্টারলিংকে ৬০ রানের বেশি করতে দেননি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

বলবার্নি ও স্টারলিং আউট হওয়ার পর দলকে জয়ের পথেই রাখেন হ্যারি টাকার ও লরকান টাকার। ৪৫ ও ৫০ রান করে লরকান টাকার ও হ্যারি টাকার আউট হওয়ার পরও খেলায় ছিল আইরিশরা।

জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। হাসান মাহমুদের করা ওভারের প্রথম বলেই বোল্ড ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া মার্ক এডেয়ার। পরের বলে সিঙ্গেল রান নেয় আয়ারল্যান্ড।

তৃতীয় বলে ফের উইকেট শিকার করেন হাসান। এবার তার শিকার হন অ্যান্ডি ম্যাকবার্নি। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। হাসান মাহমুদের শেষ বলে সিঙ্গেল রানের বেশি নিতে পারেনি আয়ারল্যান্ড। টানটান উত্তেজনাকর ম্যাচে ৫ রানের জয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category