• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
নবদম্পতিদের ৭টি ভুল অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে: আইনমন্ত্রী ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আগস্টেই মালয়েশিয়া যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিকরা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ব্রাজিলের সঙ্গে আমার সময় শেষ: নেইমার সম্মিলিত ইসলামী ব্যাংককে সম্পদ ও দায় বুঝিয়ে দিয়েছে এক্সিম ব্যাংক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৬ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

সীমান্ত নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর ফলে বাংলাদেশে কোনো ধরনের অনুপ্রবেশ বা ‘পুশইন’ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।” তবে এখন পর্যন্ত সীমান্তে বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন, আগাম সতর্কতা হিসেবে বিজিবিকে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।

সম্মেলনে ডিসিদের প্রতি নির্দেশনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত সময়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য আগামী এক মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর সঠিক তালিকা তৈরি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও রেলপথে পুলিশের ‘বডি ক্যামেরা’ ব্যবহার এবং হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহের ওপর জোর দেন তিনি। এছাড়া মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার অপরাধ দমনে সরকার নতুন আইন প্রণয়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category