• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ চাপ নয়, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি নভোচারীরা মহাকাশ থেকে প্রথম শুভেচ্ছা পাঠালেন

Reporter Name / ৪৮৯ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

সৌদি মহাকাশচারী রায়ানাহ বার্নাভি এবং আলী আল-কারনি মহাকাশ থেকে তাদের প্রথম বার্তা পাঠিয়েছেন। বার্তায় সৌদি আরবের জনগণ এবং নেতৃত্বকে অভিবাদন জানিয়েছেন তারা।

এর মাধ্যমে আরব অঞ্চলের প্রথম নভোচারী হিসেবে ইতিহাস তৈরি করলেন রায়ানাহ বার্নাভি এবং আলী আল-কারনি। এর আগে সম্প্রতি প্রথম মহিলা মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়ে ইতিহাস তৈরি করে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বার্নাভি এবং আল-কারনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিওম ২ মহাকাশ মিশনের (এএক্স-২) অংশ হিসেবে স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা করে। তাদের সঙ্গে পেগি হুইটসন এবং জন শফনার নামে আরও দুই নভোচারী যোগ দিয়েছেন।

বার্নাভি তার প্রথম অন-অরবিট ক্রু ফ্লাইট স্ট্যাটাস ইভেন্টে বলেছেন, ‘হ্যালো আউটার স্পেস থেকে বলছি, এই ক্যাপসুল থেকে পৃথিবীকে দেখতে আশ্চর্যজনক লাগছে।’

বার্নাভি তার পরিবারকে বিশেষ শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, ‘আমরা এখানে হালকা মধ্যাকর্ষণ অনুভব করছি। সৌদি আরবের জনগণ, আমাদের বাদশাহ সালমান এবং দূরদর্শী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এই মিশনে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category