• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আয় ‘খোকা’ আয়: হেমন্তের গানটি যখন উল্টে যায় সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়? আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার শিরিন সাময়িক বরখাস্ত ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মেজর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে: রিজভী ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, অভিজিৎ দীপকে আটক

হজে এক হাজার ফিলিস্তিনিকে রাজকীয় আমন্ত্রণ

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

শহীদ ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে হজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।  ইসরাইলি বাহিনীর হাতে নিহত-আহত বা দখলদার রাষ্ট্রটির কারাগারে আটক এমন ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আরব নিউজের খবরে বলা হয়, বাদশাহ সালমান মঙ্গলবার ২ হাজার ৩২২ জন হজযাত্রীকে রাজকীয় আতিথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে ইসরাইলের হাতে নিহত-আহত বা ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যও রয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৮৮টিরও বেশি দেশের ১৩০০ জন এবং সৌদি আরবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জোড়া লাগানো জমজ শিশুর পরিবারের ২২ সদস্যকেও হজে আমন্ত্রণ করা হবে।

এ প্রকল্পটি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ এবং গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২৬ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এ কর্মসূচির আওতায় ৬০ হাজারেরও বেশি হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সৌদির ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেন, এই আদেশটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদি নেতৃত্বের অব্যাহত যত্ন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

মন্ত্রী বলেন, এই হজযাত্রীদের আতিথেয়তার প্রস্তুতি শুরু হয়েছে এবং একটি কৌশলগত পরিকল্পনাও তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category