• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: ইব্রাহিম রেজাই

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে এবং দেশটি তা শক্তি প্রয়োগ করেই ধরে রাখবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘[আমরা শক্তি দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছি, আর শক্তি দিয়েই তা সংরক্ষণ করব।’

ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে এ প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।

তবে নিজের পোস্টে রেজাই ঠিক কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন বা এর সঙ্গে নতুন কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category