• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

হেরেছি মাথা উঁচু করেই: এমবাপ্পে

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর একটুও রাখঢাক না রেখে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের কারিগরি ফুটবল ও কৌশলের কাছে ফরাসিদের শক্তির জায়গাগুলো যেভাবে মার খেয়েছে, তা ম্যাচশেষে গণমাধ্যমের সামনে খোলামেলাভাবেই তুলে ধরেন এ তারকা ফরোয়ার্ড।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয় না আমরা যে কৌশল, কারিগরি বা সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খেলতে চেয়েছিলাম, তার কিছুই মাঠে দেখাতে পেরেছি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে আপনি যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারেন, তবে কোনোভাবেই জেতা সম্ভব নয়।’

ম্যাচের কৌশলগত দিক ব্যাখ্যা করতে গিয়ে এমবাপ্পে জানান, তাদের মূল পরিকল্পনা ছিল স্পেনকে মাঠের ওপরের দিকেই (হাই প্রেস) চেপে ধরা, যাতে তারা নিজস্ব ধীর ও নিয়ন্ত্রিত ছন্দ তৈরি করতে না পারে। কিন্তু মাঠের খেলায় স্প্যানিশরা সেই পরিকল্পনা চূর্ণ করে দেয়।

এমবাপ্পে বলেন, ‘খেলা নিয়ন্ত্রণের দিক থেকে স্পেন আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা তাদের থামাতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। মাঠের মাঝখানে (মিডফিল্ড) আমরা বারবার ‘৩ বনাম ২’ খেলোয়াড়ের ব্যবধানে পিছিয়ে পড়ছিলাম। স্পেনের মতো দলের বিপক্ষে মিডফিল্ডে এমন পরিস্থিতিতে পড়া মানেই বড় বিপদ। আমাদের বল টাচ বা মুভমেন্ট কোনোটিই সেমিফাইনাল খেলার যোগ্য ছিল না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category