• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

হোস্টেল থেকে গভীর রাতে ৮৯ ছাত্রী উধাও!

Reporter Name / ৪০০ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

এক ছাত্রী হোস্টেলে ১০০ জনের মধ্যে কেবল ১১ জন ছিলেন। বাকি ৮৯ জন গভীর রাতে হোস্টেল থেকে উধাও হয়েছিলেন। এমন ঘটনায় কর্তৃপক্ষ হতভম্ব হয়েছিলেন।

ভারতের উত্তর প্রদেশের এক ছাত্রী হোটেলে এ ঘটনা ঘটেছে।

এদিকে হোস্টেলে ছাত্রী অনুপস্থিতির এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাসতুরবা গান্ধী রেসিডেনশিয়াল গার্লস স্কুলে অভিযান চালান জেলা ম্যাজিস্ট্রেট নেহা শর্মা।

তিনি জানান, হোস্টেলে নিবন্ধিত ছাত্রী ১০০ জন। কিন্তু তিনি পেয়েছেন ১১ জনকে। বাকি ৮৯ জন ছাত্রী কোথায় সে বিষয়ে দায়িত্বে থাকা শরিতা সিং কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘এটি দায়িত্বে অবহেলা। ছাত্রীদের আবাসিক স্কুল এভাবে চলতে পারে না।’

ওই জেলার শিক্ষা কর্মকর্তা প্রেম চাদ যাদব বলেন—একজন শিক্ষক, হোস্টেল ওয়ারডেন, নিরাপত্তা রক্ষী ও নৈশ পাহারায় থাকা এক প্রান্তীয় রক্ষাদলের সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এ ছাড়াও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category