• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন গৃহশিক্ষক নির্বাচন: কিছু অভিজ্ঞতা, কিছু পরামর্শ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে বড় ব্যবধানে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিইআরসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কমিশন জানিয়েছে, নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।

এর আগে চলতি মাসের শুরুতে (২ এপ্রিল) সবশেষ এলপিজির দাম সমন্বয় করেছিল বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। মাসের মাঝামাঝি এসে হঠাৎ করে সিলিন্ডারপ্রতি ২১২ টাকা দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোক্তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ে নতুন করে চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category