• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

৩ কোটি ৫২ লাখ হারালেন সংগীতশিল্পী আর্জেন্টিনার বিপক্ষে বাজি ধরে

Reporter Name / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কোপা আমেরিকার সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা জেতায় কানাডিয়ান র‍্যাপার ড্রেকের মোটা অঙ্কের লোকসান হয়েছে।

গুরুত্বপূর্ণ যেকোনো খেলায় পক্ষে-বিপক্ষে বড় অঙ্কের বাজি ধরাটা অনেক আগেই অভ্যাস বানিয়ে ফেলেছেন কানাডার বিখ্যাত র‍্যাপার ও সংগীতশিল্পী ড্রেক।

আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। সেই ম্যাচেও বাজি ধরেছিলেন ড্রেক। তবে তাকে মোটা অঙ্কের টাকা খোয়াতে হয়েছে।

কানাডার বিখ্যাত র‍্যাপার ও সংগীতশিল্পী ড্রেক
কানাডার বিখ্যাত র‍্যাপার ও সংগীতশিল্পী ড্রেক

৩৭ বছর বয়সি ড্রেক আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। কানাডার চেয়ে শক্তি-সামর্থ্যে ঢের এগিয়েও ছিল লিওনেল মেসির দল। কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে হারের সম্ভাবনা প্রবল জেনেও নিজ দেশ কানাডার ওপর আস্থা রেখেছিলেন ড্রেক।

ঝুঁকি জেনেও ধরেছিলেন ৩ লাখ মার্কিন ডলার বাজি (৩ কোটি ৫২ লাখ টাকা)। দৈবক্রমে কানাডা জিতে গেলে তিনি পেতেন ২৮ লাখ ৮০ হাজার ডলার (৩৩ কোটি ৮৭ লাখ টাকা)।

কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আজ হুলিয়ান আলভারেজ ও মেসির গোলে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। ফলে ড্রেকও খুইয়েছেন ৩ কোটি ৫২ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category