• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

৫৩ বছরের ইতিহাসে প্রথম নজির ওয়ানডে ক্রিকেটে

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে অনন্য নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মিলিন্দ কুমার। বিশ্বকাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৬ রানের বড় ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র।

দলের জয়ে ১১০ বলে ১৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৫৫ রান করে অপরাজিত থাকেন মিলিন্দ কুমার। ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫৫ রান করে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন।

১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরুর পর থেকে ৫৩ বছরের ইতিহাসে ৪৭৭৩টি ম্যাচে অন্য কোনো খেলোয়াড় এমনটি করতে পারেননি।

মঙ্গলবার নামিবিয়ার উইন্ডহোকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৩৯ রান করে যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ ১৫৫* রান করেন মিলিন্দ। এছাড়া ৯৯ বলে ১৫টি চার আর এক ছক্কায় ১০৭ রান করেন সাইতেজা মুক্কামল্লা।

টার্গেট তাড়া করতে নেমে ৩৬.২ ওভারে ২০৩ রানেই অলআউট হয় আরব আমিরাত। ১৩৮ রানে জয় পায় যুক্তরাষ্ট্র। এই জয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে আছে যুক্তরাষ্ট্র। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কানাডা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে নেদারল্যান্ডস। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে স্কটল্যান্ড।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে ১৪টি দল, যুক্তরাষ্ট্রের মূলপর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category