• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন

৬ কংগ্রেসম্যানের চিঠি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন পদক্ষেপ চেয়ে

Reporter Name / ৩৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন।

কংগ্রেস সদস্য উইলিয়াম আর কিটিং এক টুইটে বিষয়টি জানিয়েছেন।

তারা হলেন- উইলিয়াম আর কিটিং, জেমস পি ম্যাকগভার্ন, বারবারা লি, জিম কস্টা, ডিনা টাইটাস ও জেমি রাসকিন।

কংগ্রেস সদস্যরা সবাই যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির।

এরআগে গত ৮ জুন ওই চিঠি দেওয়া হয়।  বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসায় মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটছে বলে চিঠিতে তারা উল্লেখ করেছেন।

বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিতে ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য দেশটির পররাষ্ট্রদপ্তর ও অন্যান্য সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাহিনীর তৎকালীন বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর ২০২১ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ওই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন এই কংগ্রেস সদস্যরা।

তারা চিঠিতে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে এরপরও বাংলাদেশে দমন-পীড়ন কমেনি। এ পরিস্থিতিতে সুশীল সমাজ সংগঠন, মানবাধিকারকর্মী ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের রক্ষায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছেন তারা। পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কি না, তা পররাষ্ট্র দপ্তর কিসের ভিত্তিতে পর্যালোচনা করবে, তা–ও জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category